1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

লঙ্কানদের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের মোড়কে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বড় একটি অংশ শ্রীলঙ্কায় গিয়েছে। যেখানে পাঁচ প্যাচের টি-টোয়েন্টিতে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামে টাইগ্রেসরা। যেখানে আগে ব্যাট করতে  নেমে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রাবেয়ার স্পিন ঘূর্ণিতে ১০৪ রানের জয় তুলে নিয়েছে টাইগ্রেস মেয়েরা।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫ বলে ৯ রান করে ফেরেন দিলারা আক্তার। আরেক ওপেনার সাথি রাণির সঙ্গে দারুণ এক জুটি গড়েন সোবহানা মোস্তারি। ৮০ রানের জুটি ভেঙে ফেরেন সাথি। ৪০ বলে ৭ চারে ৫০ রনা করেন তিনি।

এরপর দলীয় ১২৪ রানে ফেরেন ৩৯ বলে ৩৯ রান করা সোবহানা। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগের ম্যাচের ছিলেন বিশ্রামে। এবার ফিরেই ২৪ বলে খেলেছেন ৩৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা।

সেই রান তাড়া করতে নেমে ৬০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক মেয়েরা। দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল দুই ওপেনার কৌশিনী ১১ ও নেথমি পূর্ণা ১৮ রান। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৬.৪ ওভারেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক রাবেয়া খান। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন সুলতানা ও ফাহিমা খাতুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com