1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার

হাতিয়া-সাগর দ্বীপ দিয়ে অতিক্রম করতে পারে আম্ফান: আইএমডি

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘আম্ফান’ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী হাতিয়া-সাগর দ্বীপ দিয়ে অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর (আইএমডি)।

আগামী ২০ মে (বুধবার) দুপুর বা বিকেল নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলেও সতর্ক করেছে আইএমডি।

ভারতের পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলেন, ওরাতো গত দুই দিন তিনবার সিদ্ধান্ত বদলালো। এক সিদ্ধান্ত স্থির থাকতে পারেনি। তবে বাস্তবতা হচ্ছে, ঘূর্ণিঝড় সাগরের ভেতরে থাকলে তার অবস্থান, গতিপথ প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। তবে আমরা যেটা এখনো দেখছি আম্ফান উত্তর-উত্তর পশ্চিম দিক দিয়ে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এভাবে গেলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ থাইল্যান্ডের দেওয়া নাম, যার অর্থ হচ্ছে আকাশ।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৬টায় (১৭ মে) চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৩৪৫ কি. মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১২৮০ কি. মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১২৭৫ কি. মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৫৫ কি. মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। যা আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি. মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ (দুই) নম্বর হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com