1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আম্ফান’

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ‘আম্ফান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে ঝড়ো হাওয়া আকারে এটি সর্বোচ্চ ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তবে এটি কার্যত এখনও একই এলাকায় রয়েছে।

রোববার (১৭ মে) বিকেল ৩টার দিকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে অল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে পারে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি আজ বিকাল ৩টায় (১৭ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর আগে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে শুক্রবার (১৫ মে) উক্ত এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এতে প্রাথমিকভাবে সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত দেয়া হয়েছিল। তবে শনিবার (১৬ মে) এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ঘূর্ণিঝড়টি ঈদের আগেই উপকূলে আছড়ে পড়বে।

উল্লেখ্য, এপ্রিলের শেষে ও মে মাসের শুরুতে ঘূর্ণিঝড় আম্ফানের পূর্বাভাস দিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া অধিদফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, আম্ফানের আবির্ভাব ও প্রভাব পড়েনি। তবে সেটিই এখন আবার নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com