1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বাতিল হলো প্রিমিয়ার লিগ ফুটবল

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনা পেরিয়ে মাঠে ফিরেছে ফুটবল। গতকাল শুরু হয়েছে প্রতিযোগীতামূলক ফুটবল, জার্মানের লিগ বুন্দেসলিগা। থমকে থাকা ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রাণ। অন্ধকার কেটে মিলেছে আলোর ঝলকানি। বিশ্ব ফুটবলে সুখবর পাওয়ার পরদিনই বাংলাদেশ ফুটবল দিল দুঃসংবাদ।

করোনার আঘাতে বাতিল করা হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটির জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী গণমাধ্যমকে বলেন, ‘সার্বিক অবস্থা ও ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে আমরা লিগ পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও এই মৌসুমে ফেডারেশন কাপ হয়েছে। পাশাপাশি লিগের কিছু ম্যাচও হয়েছে।’

গত ১৫ মার্চের পর আর মাঠে গড়ায়নি প্রিমিয়ার ফুটবল লিগ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সব কিছু। লিগের ভবিষ্যত নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছিল। খেলোয়াড়, অফিসিয়াল, ক্লাব, কর্মকর্তা প্রত্যেকেই ছিলেন ধোঁয়াশায়। ক্যাম্প বন্ধ ছিল দীর্ঘদিন। বিদেশী কোচদেরও বিদায় করে দিয়েছে ক্লাবগুলো। অবশেষে আজ লিগ কমিটি বৈঠকে আসল চূড়ান্ত সিদ্ধান্ত। লিগ বাতিল করায় কোনো চ্যাম্পিয়ন বা রানার্সআপ ঘোষণা করবে না লিগ কমিটি। কোনো দল অবনমিতও হবে না।

পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল আবাহনী লিমিটেড। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছিল ধানমন্ডি পাড়ার দলটি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে ছিল চট্টগ্রাম আবাহনী। এবারের মৌসুমের স্বাধীনতা কাপও আয়োজন করবেনা বাফুফে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com