1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

লেবাননে ফের বিস্ফোরণ, হতাহত শতাধিক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে বুধবার নতুন করে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পর পর দুই দিনের বিস্ফোরণে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বৈরুতে তাদের শক্তিশালী ঘাঁটিতে তাদের সদস্যদের ব্যবহৃত ওয়াকিটকি বিস্ফোরিত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম দক্ষিণ ও পূর্ব লেবাননে একই ধরনের বিস্ফোরণের খবর দিয়েছে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ হামলায় তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও ওয়াকিটকিতে বিস্ফোরণের কথা জানিয়েছে।

এ ছাড়া এএফপিটিভির ফুটেজে দেখা গেছে, দক্ষিণ বৈরুতে স্থানীয় সময় বুধবার বিকেলে হিজবুল্লাহ যোদ্ধাদের শেষকৃত্যের সময় বিস্ফোরণ ঘটলে আশ্রয়ের জন্য লোকজন দৌড়াচ্ছে।

হামলার পর হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল এই অপরাধমূলক আগ্রাসনের জন্য সম্পূর্ণরূপে দায়ী। পাশাপাশি তারা গাজা যুদ্ধে হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার এবং আক্রমণের প্রতিশোধ নেবে বলে পুনর্ব্যক্ত করেছে।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বাউ হাবিব সতর্ক করে বলেছেন, লেবাননের ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তার’ ওপর ‘নির্লজ্জ হামলা’ একটি বিপজ্জনক ঘটনা, যা ‘বৃহত্তর যুদ্ধের ইঙ্গিত দিতে পারে’।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com