1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলের হামলার কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে।

বুধবার (২ অক্টোবর) লেবাননের মন্ত্রী পরিষদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর সিনহুয়া নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ বাস্তুচ্যুত মানুষ নিজ বাড়ি ছেড়ে অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে। অনেকে নতুন জায়গায় বাড়ি ভাড়া নিয়েছে। অনেকে সরকারি-বেসরকারি আশ্রয়কেন্দ্রে উঠেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, লেবানন ছেড়ে হাজার হাজার মানুষ অন্য দেশে চলে গিয়েছে, বিশেষ করে সিরিয়াতে।

ইসরায়েল সম্প্রতি লেবাবনের রাজধানী বৈরুত এবং এর শহরতলিতে হিজবুল্লাহর কর্মকর্তাদের ও স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে। একই সাথে সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে।

ইসরায়েলি বিমান হামলার কারণে দক্ষিণ ও পূর্ব লেবানন, সেইসাথে বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের নিরাপদ এলাকায় আশ্রয়ের সন্ধানে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে।

ইসরায়েল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গাজা উপত্যকা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর ঘোষণা দেওয়ার পর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ তীব্রভাবে বেড়েছে।

বুধবার (২ অক্টোবর) লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষের মধ্যে দেশটিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com