1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় শুকরের আক্রমনে শিকার তিন ভাই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা উপজেলায় বন্য শূকরের আক্রমণে আপন ৩ ভাই আহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৩ রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে একটি শুকর খাবারের সন্ধানে উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ কবির মোল্লার বাড়ির রান্না ঘরে ঢুকে পড়ে। এ সময় কবির মোল্লা ওই শুকরকে তাড়াতে গেলে ক্ষিপ্ত হয়ে কবির মোল্লা (৩৮ ), তার ভাই ওমর মোল্লা (৩২) ও মাসুদ মোল্লা (২৮) কে কামড়ে আহত করে। এদের মধ্যে ওমর মোল্লা আঘাত গুরুতর। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, প্রায়ই সুন্দরবন থেকে শূকরের দল পালাক্রমে লোকালয়ে এসে ফসলি জমি নষ্ট করে এবং অনেক সময় এলাকাবাসির বাড়ি ঘরের ক্ষতি সাধন করে।

এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, একজনের আঘাত কিছুটা গুরুতর হলেও তিনি শংকা মুক্ত। অন্য দুইজনও স্বাভাবিক আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com