1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বন্যা কবলিতদের পুনর্বাসনে আর্থিক সহায়তা

  • আপডেট টাইম :: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : বন্যা কবলিত নন্নী ইউনিয়নের ঘরবাড়ি বিধ্বস্তদের পুনর্বাসন করতে আর্থিক সহায়তা প্রদান করেছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ৮৪ ব্যাচ। শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বন্যা কবলিত নন্নী ইউনিয়নের বন্যা বিধ্বস্ত ঘরবাড়ি হারাদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের হাতে ৩ থেকে ৪ হাজার করে টাকা বাড়ি মেরামতের অংশ হিসেবে প্রদানকালে চুরাশিয়ান ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ শাহীন, চুরাশিয়ান একেএম মুঞ্জুরুল ইসলাম, নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, চুরাশিয়ান আবু বক্কর প্রিন্স, প্রাথমিক শিক্ষক নেতা হাফিজুর রহমান, আব্দুল কুদ্দুস, আবু সাঈদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় নালিতাবাড়ীর অনেকে ঘরবাড়ি হারিয়েছেন। তাদের পুরোপুরি পুনর্বাসনের সামর্থ আমাদের নেই। কিন্তু কিছুটা হলেও তাদের পাশে দাড়াতেই আমাদের এ উদ্যোগ। তাই আমরা চুরাশিয়ান বন্ধুরা মিলে নিজেদের মধ্যে চাঁদা উঠিয়ে যথাসম্ভব পাশে দাড়াতে চেষ্টা করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com