1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইতালিতে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে এসেছে ইতালিতে। কিন্তু মঙ্গলবার (১৯ মে) আবার বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সোমবার দেশটিতে প্রাণ হারিয়েছিল ৯৯ জন। মঙ্গলবার সেটা বেড়ে হয়েছে ১৬২ জন। সোমবার আক্রান্ত হয়েছিল ৪৫১ জন। মঙ্গলবার সেটা বেড়ে হয়েছে ৮১৩ জন। ইতালির জননিরাপত্তা এজেন্সির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। খবর আল জাজিরার।

ইতালিতে ২১ এ ফেব্রুয়ারি করোনায় প্রথম প্রাণহানি ঘটে। ১৯ মে পর্যন্ত দেশটিতে মারা গেছে ৩২ হাজার ১৬৯ জন। যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে মারা গেছে রেকর্ড ৯৩ হাজার ৫০১ জন এবং যুক্তরাজ্যে প্রাণ হারিয়েছে ৩৫ হাজার ৩৪১ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৬৯৯ জন। বিশ্বের মধ্যে যা ষষ্ঠ সর্বোচ্চ। ইতালির সামনে আছে যুক্তরাষ্ট্র (১৫ লাখ ৭০ হাজার ৭৫ জন), রাশিয়া (২ লাখ ৯৯ হাজার ৯৪১ জন), স্পেন (২ লাখ ৭৮ হাজার ৮০৩ জন), ব্রাজিল (২ লাখ ৭১ হাজার ৬২৮ জন) ও যুক্তরাজ্য (২ লাখ ৪৮ হাজার ৮১৮ জন)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com