1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক

শিশুর কোষ্ঠকাঠিন্য রোধে করণীয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
স্বাস্থ্য ডেস্ক : বড়দের মতো শিশুদের জন্যও কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা। জন্মের পর থেকেই শিশুরা এ সমস্যায় পড়তে পারে। তবে জন্মের ছয় মাস পর এই সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে। কারণ এই সময়টাতে অনেক শিশুই পর্যাপ্ত বুকের দুধ পায় না; আর ফর্মুলা ফিডিংয়ের কারণে কোষ্ঠকাঠিন্য শুরু হয় এবং তা বাড়তে থাকে।

♦ জন্মের পর পূর্ণ ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। কোনোভাবেই ফর্মুলা দুধের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।

♦ ছয় মাস পর বুকের দুধের পাশাপাশি শিশুর পরিপূরক খাবারে পর্যাপ্ত সলিউবল ফাইবার ও পানি যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

♦ এক বছর বয়সের পর থেকে শিশুকে সকালে খালি পেটে পানি দিতে হবে এবং নাশতার আগে অবশ্যই পটি ট্রেনিং করাতে হবে।

♦ শিশুদের লো কমোড ব্যবহারে উৎসাহিত করতে হবে। আর হাই কমোড হলে পায়ের নিচে টুল দিতে হবে।

♦ শিশুদের অবশ্যই প্রতিদিন এক ঘণ্টা খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। এতে কায়িক পরিশ্রম হবে। হজমশক্তি বাড়বে, পেট পরিষ্কার থাকবে।

কী কী খাবার দেব : বুকের দুধ, সাগু, লাল বা বাদামি চালের ভাত, লাল চিড়া, ওটস, ছাতু, পেঁপে, লাউ, চালকুমড়া, চিচিঙ্গা, ঝিঙা, লালশাক,পালংশাক, কলা, খেজুর ইত্যাদি।

কী কী খাবার বাদ দেব : যেসব শিশু এরই মধ্যে কোষ্ঠকাঠিন্যে ভুগছে তাদের জন্য রুটি ও শক্ত ভাত, পোলাও চালের ভাত, গরুর মাংস, ফর্মুলা মিল্ক, দুধ চা বাদ দেওয়া জরুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com