1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক

লিভার খারাপের প্রাথমিক লক্ষণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
স্বাস্থ্য ডেস্ক : লিভারের সমস্যার কিছু প্রাথমিক লক্ষণ শুরুতেই দেখা যায়। কিন্তু সচেতনতার অভাবে আমরা সেগুলোকে গুরুত্ব দিই না। এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। লিভার বিশেষজ্ঞদের মতে, হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা খিদে কমে যাওয়ার মতো লক্ষণগুলো লিভার ফেইলিওরের ইঙ্গিত হতে পারে। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানান বিশেষজ্ঞরা।

লিভারের সমস্যার সাধারণ লক্ষণ

বিশেষজ্ঞদের মতে, কেউ জন্ডিসে আক্রান্ত হলে প্রথমেই জিজ্ঞেস করা হয়, খিদে হচ্ছে কি না। যদি রোগী জানান যে খিদে হচ্ছে, তাহলে বুঝা যায় যে লিভার এখনো কার্যক্ষম রয়েছে। কিন্তু খিদে কমে যাওয়াটা লিভারের জন্য খারাপ লক্ষণ।

লিভারের ক্ষতি বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ডান পাশে ব্যথা হওয়া। এটি গল ব্লাডার স্টোনের লক্ষণও হতে পারে। এই সমস্যাগুলো অবহেলা না করে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অতিরিক্ত পেট ফাঁপা ও নাক ডাকা

অতিরিক্ত পেট ফাঁপার সমস্যা বা ঘুমের সময় নাক ডাকার মতো সমস্যাও লিভারের ক্ষতির কারণ হতে পারে।এ ছাড়া ঘন ঘন অ্যাসিডিটির সমস্যাও লিভারের অবস্থা খারাপ হওয়ার ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞদের পরামর্শ, লিভারের যেকোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যান। সুস্থ জীবনযাত্রা বজায় রাখাটা অত্যন্ত জরুরি। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, পর্যাপ্ত ঘুম অবশ্যই প্রয়োজন। সেই সঙ্গে অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলাই ভালো।

লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত পরিষ্কার করা থেকে শুরু করে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাই লিভারকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। লিভার ভালো রাখার কয়েকটি উপায় হলো—

১. প্রচুর ফল, শাক-সবজি ও আঁশযুক্ত খাবার খান। চর্বি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পানি পান করুন।

২. অতিরিক্ত অ্যালকোহল সেবনে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। নিয়মিত অ্যালকোহল পান থেকে লিভার সিরোসিস হতে পারে।

৩. ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। মোটা হওয়ার কারণে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে। নিয়মিত ব্যায়াম করুন এবং ক্যালরি নিয়ন্ত্রণে রাখুন।

৪. অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান। ভিটামিন সি এবং ই সমৃদ্ধ খাবার লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

৫. নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করুন। লিভারের কার্যক্ষমতা বুঝতে সময়মতো ব্লাড টেস্ট বা আল্ট্রাসোনোগ্রাফি করান।

৬. ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিন। এ ছাড়া যেকোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নিজে নিজে বা অন্যের কথায় যেকোনো ওষুধ খেয়ে নিলে তাতে লিভারের ক্ষতিও হতে পারে।

৭. টক্সিন থেকে দূরে থাকুন। কীটনাশক বা ক্লিনারের মতো রাসায়নিক পদার্থ ব্যবহারের সময় সুরক্ষা নিন। এগুলো লিভারের ক্ষতি করতে পারে।

৮. হেপাটাইটিসের প্রতিরোধ করুন। হেপাটাইটিস এ এবং বি ভাইরাসের বিরুদ্ধে টিকা নিন। নিরাপদ খাদ্য ও পানি গ্রহণ করুন।

৯. পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ সরাসরি লিভারের ওপর প্রভাব ফেলে। প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। মানসিক চাপ কমাতে ব্যায়াম করুন।

১০. দৈনিক অন্তত ৩০ মিনিট ব্যায়াম লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

সুস্থ জীবনযাত্রা মেনে চললে লিভারের রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সুতরাং, আজ থেকেই নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com