1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

শেখ হাসিনার অডিও ক্লিপ ভাইরাল চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক অডিও ক্লিপে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলের নেতা-কর্মীদের দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এক চক্রান্তের অংশ হিসেবে অবৈধ মিছিল ও সমাবেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি এবং যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করার নির্দেশ দেন। পাশাপাশি, তিনি ওই সমাবেশগুলোর ছবি ভাঙচুর ও অবমাননা করার জন্য ফুটেজ সংগ্রহের নির্দেশও প্রদান করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ষড়যন্ত্রকারী দলের অন্তত ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবি, প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই চক্রটি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্ট করার লক্ষ্যে পরিকল্পনা করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, উস্কানিমূলক কর্মকাণ্ড এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এসব অপরাধের পেছনে যারা অর্থ সরবরাহ করেছে এবং যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দেশের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ সব ধরনের চক্রান্ত রুখে দিতে তৎপর রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক বিবৃতিতে জানিয়েছেন, ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং তাদের শাস্তির আওতায় আনা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com