1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

“দেশের মাটিতে আ.লীগের রাজনৈতিক করার কোন অধিকার নেই”

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বান্দরবান : স্বৈরাচারী আ.লীগ সরকার যেভাবে ছাত্র জনতা উপর হত্যাকাণ্ড চালিয়েছে তাদের গায়ে এখনো রক্তের দাগ লেগে আছে। তাদেরকে আইনের আওতায় এনে যতক্ষণ বিচার করা হবে না, ততক্ষণ পর্যন্ত দেশের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক করার তাদের কোন অধিকার নেই।

বুধবার (১৩নভেম্বর) বিকেলে প্রেসক্লাবের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসমাবেশে এসব মন্তব্যে করেন বিএনপি নেতাকর্মীরা।

সভায় জেলা বিএনপি সভাপতি মাম্যাচিং সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সমাবেশে প্রধান অতিথি মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দেশবাসী এবং বিএনপি নেতাকর্মীদের আহ্বান করেন ছাত্রদের পাশে থাকার জন্য। সেইদিন ছাত্রদের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমেছে বলেই শেখ হাসিনার সরকার পতন হয়েছে।

হাসিনা দেশ ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ সরকার শেখ হাসিনা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে কারণে ক্ষমতাচ্যুত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নয়, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতন প্রসঙ্গে তুলে তিনি বলেন, ১৬টি বছর ধরে এই ফ্যাসিবাদী সরকার বিএনপির নেতাকর্মীদের উপর খুন, ঘুম, হত্যা ও নির্যাতন চালিয়েছে। এখনও অনেক বিএনপি নেতাকর্মী নিখোঁজ রয়েছে। তাদের অত্যাচারের কারণে পরিবারের আহাজারি যেন শেষ নেই। তাই স্বৈরাচার দল বিচার না হওয়ার পর্যন্ত দেশের মাটিতে আওয়ামীলীগের কোন ঠাঁই নাই।

বান্দরবানে বিএনপি সমর্থন প্রসঙ্গে টেনে তিনি বলেন, দূর্গম অঞ্চল থেকে শুরু করে অনাচে কানাচে বিএনপি যে নেতাকর্মীদের ঢল নেমেছে। তা থেকে বুঝা যায় জনসমাবেশ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। বান্দরবানে মাটি একমাত্র বিএনপি ঘাঁটি। আগামীতেও এভাবে সু-সংগঠিত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান করেন এই নেতা।

এর আগে ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালী। এসময় হাতে ব্যনার নিয়ে র‍্যালীতে অংশ নেন নারী-পুরুষসহ অংঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা কর্মীরা। রাজার মাঠা প্রাঙ্গণ থেকে শুরু করে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে চত্ত্বরে এসে শেষ হয়।

সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বান্দরবান জেলা বিএনপি সহ-সভাপতি লুসাইমং জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপি সভাপতি নরুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সচিব চনুমং মারমা, জেলা যুবদলের সভাপতি মাসুম বিল্লাহসহ অনেকে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com