1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

চূড়ান্ত বিপ্লব ডাকের হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
টাঙ্গাইল: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের যারা ব্যর্থ করতে চাইবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরবার হলে ‘মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

এরপর বুধবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড পেজে সেই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করেন আসিফ মাহমুদ।

যুব উপদেষ্টা ওই পোস্টে লিখেছেন, ‘আমরা ৫ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে।’

অন্তর্বর্তী সরকারে তিন উপদেষ্টা নিয়োগের পর থেকে একটি পক্ষ প্রশ্ন তুলেছে। এ ছাড়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সুপারিশপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। যার ব্যাখ্যাও দিয়েছেন নাহিদ।

ধারণা করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার এবং অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে যারা বিভিন্নভাবে প্রশ্ন তুলে অভ্যুত্থান ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ।

আলোচনাসভায় অংশগ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com