1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

উপদেষ্টাদের বেশিরভাগই সুযোগসন্ধানী: মাহমুদুর রহমান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

রংপুর: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘গত ১৬ বছর যারা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, বর্তমান সরকারে তাদের প্রতিনিধিত্ব অত্যন্ত কম। একইসঙ্গে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন, তাদের বেশিরভাগই সুযোগসন্ধানী; যাদের মধ্যে অনেকে বিগত সরকারের আমলে আনন্দে ছিলেন।’

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রংপুরের হাজিরহাটে দৈনিক খোলা কাগজের অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বেশি করে সংস্কারে মনোযোগী হওয়ায় রাষ্ট্র পরিচালনায় তাদের ভুল হচ্ছে। সরকারের উচিত, আগে রাষ্ট্র পরিচালনায় মনোযোগ দেওয়া; পরে সংস্কার করা।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা পুরো দেশ ধ্বংস করে গেছেন। সেক্ষেত্রে অনেকগুলো সংস্কার দরকার। তবে, বর্তমান সরকারের সে সময় এবং ম্যান্ডেট কোনোটাই নেই। সংস্কার করবে আগামী সংসদ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com