1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করলো পাকিস্তান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বুধবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম অনুমোদন করেছে। পাকিস্তানি টিভি চ্যানেল সামা টিভি এ তথ্য জানিয়েছে।

সামা টিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশে ছাত্র-জনতা ভারত সমর্থিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে।

অর্ন্তবর্তীকালীন সরকার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির অনুমতি দেওয়ার পর, এবার পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে উচ্চশিক্ষার সুযোগ দিতে যাচ্ছে।

এদিকে, সম্প্রতি পাকিস্তানের পণ্যবাহী জাহাজও চট্টগ্রামে এসেছে। প্রথমবারের মতো সরাসরি সমুদ্র যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ-পাকিস্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com