1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ঢাকা: ঋণ দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে লোক জড়ো করার অপরাধে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মো. খলিল মনসুর নিশ্চিত করেন।

তিনি বলেন, বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে লোক জড়ো করার সঙ্গে তার জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে। এ কারণেই তাকে আমরা গ্রেপ্তার করেছি। মঙ্গলবার (২৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করে রিমান্ড যাওয়া হবে।

উল্লেখ্য, ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি ১ লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে’- এমন কথা বলে রাজধানী শাহাবাগের লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে অহিংস গণঅভ্যুত্থানের এই সংগঠকের বিরুদ্ধে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com