1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ঢাকা: অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম।

সোমবার (২৫ নভেম্বর) সোয়া রাত ৮টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে রাতে শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, মাহবুবুল আলম চৌধুরী অহিংস গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং অন্যতম আহ্বায়ক। গ্রেপ্তারকৃত মাহবুবুল আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com