1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ঢাকা: সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, কারওয়ান বাজারে তার কর্মস্থল এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি সাহা। সেখানে তিনি জনতার তোপের মুখে পড়েন। বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

টেলিভিশন সাংবাদিক ও টকশোর সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নি সাহা সাংবাদিকতা শুরু করেন আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর তিনি একুশে টেলিভিশন এবং এরপর যোগ দেন এটিএন বাংলায়। সর্বশেষ তিনি এক টাকার খবরের দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com