1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল ইরাকের নাজাফে খামেনির জানাজার শোভাযাত্রা জনসমুদ্র ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়াসিম নামে এক সেনা সদস্যকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষ জেঠা ও জেঠাতো ভাই। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য ওয়াসিম ওই গ্রামের আবুল হাসেন আলীর ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চরশেরপুর নিজপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আব্দুস সালাম গংদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। কয়েকদিন আগে সেনা সদস্য ওয়াসিম কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি আসেন। সোমবার সকালে ওয়াসিম তাদের খেতের পাকা ধান কেটে বাড়ি নিয়ে যা”িচ্ছলেন। এসময় অতর্কিতভাকে জেঠা আব্দুস সালাম ও জেঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমের গলা ও ঘাড়ে নৃশংসভাবে কোপায়। পরে গুরুতর আহত ওয়াসিমকে স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ অন্যান্য সেনা সদস্যদের নিয়ে হাসপাতালে এবং পরে নিহত সেনা সদস্যের বাড়িতে যান।

এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক তারেক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com