1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নালিতাবাড়ীতে বিষপানে দুই সন্তানের জনকের আত্মহত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : ইব্রাহিম খলিল নামে ত্রিশ বছর বয়সী দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মাদকাসক্তের কারণে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, ফটিয়াকান্দি গ্রামের আমির উদ্দিনের মেয়ের সাথে নাকশি গ্রামের সেকান্দর আলীর ছেলে ইব্রাহিম খলিলের পারিবারিক বিয়ে হয়। বিয়ের পর ওই সংসারে এক কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু ইব্রাহিম মাদকাসক্ত হওয়ায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। একপর্যায়ে ভালো হওয়ার শর্তে শ^শুরবাড়ির লোকজন তার স্ত্রীকে বাড়ি নিয়ে যায়। ফলে ইব্রাহিম মানকিভাবে ভেঙে পড়ে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে শ^শুরবাড়ি যাওয়ার কথা বলে বের হয়। পরে শ^শুরবাড়ি না গিয়ে শ^শুরবাড়ির কাছাকাছি পুকুর পাড়ে বিষপান করে আত্মহত্যা করে। বুধবার সকালে স্থানীয় লোকজন ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেয়।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com