1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বান্দরবানে খ্রীস্টান ধর্মালম্বীদের বড়দিন পালন

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

বান্দরবান : নানা আয়োজনের মধ্যদিয়ে বান্দরবানে খ্রিস্টান ধর্মালম্বীদের যীশু খ্রিস্টের জন্মদিন স্মরণে বড়দিন পালন করেছে। এদিন উপলক্ষ্যে সকাল থেকেই খ্রিষ্টান ধর্মালম্বী শিশু-নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন ভক্তরা। প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্যদিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করে সকলে। বড়দিন উদযাপনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পুনর্জন্ম, নব সূচনা, ক্ষমা ও বিশ্ব শান্তির চেতনা।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বড়দিন উপলক্ষে ভোর থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গির্জা ও ফাতেমা রাণী ক্যাথলিক গির্জায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।

খ্রিস্টান ধর্মালম্বীরা জানান, বান্দরবান জেলায় বম, ত্রিপুরা, খিয়াং, খুমি, লুসাই, ম্রোসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধর্মীয় অন্যতম উৎসব বড়দিন বা ক্রিসমাস উদযাপন করছেন। ওই সময় গির্জায় বড়দিনে ধর্মীয় গান পরিবেশনা করা হয়। গানের সুরে সুরে মেতে উঠেন খ্রিষ্টান ধর্মালম্বীরা। এদিন জেরুজালেম বেথলেহেম শহরে এক গরিব পরিবারে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম হয় খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট। এরপর থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রতিবছরের ২৫ ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করে আসছে।

সকাল থেকে বান্দরবান শহরে ফাতেমা রাণী গীর্জায় সমবেত প্রার্থনা শেষে সকলে মিলে পরিবেশন করেন যীশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্ঠান। এসময় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সমবেত সংগীতের মধ্যদিয়ে যীশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। ওই সময় প্রার্থনা প্রদান করেন বান্দরবান ফাতেমা রাণী গীর্জায় ফাদার সুধীর দাস (সি.এস.সি) পাল পুরোহিত।

এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে জেলার ৭টি উপজেলার প্রতিটি গীর্জায় নেওয়া হয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যাবস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com