1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য সব হোটেল বন্ধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : এবার ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনার ফলে এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে হোটেল মালিকরা জানিয়েছেন। স্থানীয় সময় গত রবিবার (২ ডিসেম্বর) ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যান্যার্জী এ বিষয়ে জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁ বাংলাদেশি নাগরিকদের পরিষেবা প্রদান করবে না। এ ক্ষেত্রে যারা আগে থেকেই হোটেলের পরিষেবা নিচ্ছিলেন, শুধু তাদের থাকতে দেওয়া হবে। অন্যরা পরিষেবা পাবেন না।

শুধু তাই নয়, সাময়িককালের জন্য প্রত্যেক রেস্তোরাঁর সামনে স্টিকার লাগানো হবে। যেখানে লেখা থাকবে, বাংলাদেশিদের ঢুকতে দেওয়া হবে না।

এর আগে কলকাতার একটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার কথা ঘোষণা করে। যদিও ওই সিদ্ধান্তের সঙ্গে চিকিৎসক মহলের অনেকেই সহমত নয় বলে দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র : জাগরণ ত্রিপুরা, এনডিটিভি, দ্য ওয়াল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com