1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

মর্নিং ওয়ার্কে ওমর সানী, বাসায় চুরি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে অভিনেতার বাড়ি থেকে টাকাসহ তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ওমর সানী জানান, গতকাল সকালে হাঁটতে বের হয়েছিলাম। প্রায় ৪০ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখি আমার দুটি ও সহকারীর একটি মোবাইল ফোন ও ২২ হাজার টাকা চুরি হয়ে গেছে।

অভিনেতা বলেন, ‌‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়ার্কে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িংরুমে এসে দেখি আমার স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই।’

সানী আরও বলেন, ‘বাসায় ড্রয়ারে ২২ হাজার টাকা ছিল, সেটাও চুরি করে নিয়ে গেছে। এসময় আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিকস মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’

ওমর সানীর ধারণা, মর্নিং ওয়ার্কে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং তিনটি মোবাইল ফোনসেট ও ২২ হাজার টাকা হাতিয়ে নেয়।

যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব বলেও মনে করেন এ চিত্রনায়ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com