1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

করোনা আতঙ্ক কাটাতে আইপিএল প্রয়োজন

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।  অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে ওই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনে জোর চেষ্টা চালাবে ভারত। সেই প্রস্তুতি ভেতরে ভেতরে নিতে শুরু করেছে আইপিএলের আয়োজকরা।

ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান মনে করেন, করোনার আতঙ্ক কাটাতে আইপিএল আয়োজন করা প্রয়োজন। তাঁর ভাবনা, বিনোদনের জন্য ভারতে বলিউড ও ক্রিকেটের ওপরে কিছু নেই। এজন্য যত দ্রুত সম্ভব মাঠে ক্রিকেট চান ধাওয়ান। এজন্য আইপিএলকেই উপযুক্ত মনে করছেন বাঁহাতি ওপেনার। সম্প্রতি শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুউসের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দিয়েছেন ধাওয়ান।

সেখানে ভারতীয় ক্রিকেটার বলেন,‘পরিবেশ এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে খেলা ফেরানো দরকার।যদি আইপিএল ফেরে দারুণ প্রভাব রাখবে। আমি বিশ্বাস করি এটা করোনা আতঙ্ক কাটাবে। আমাদেরকে ইতিবাচক দৃষ্টিতে সবকিছু বিবেচনা করা উচিত।’

ক্রিকেট ফেরাতে আইসিসি গত সপ্তাহে গাইডলাইন দিয়েছে। মহামারি করোনার পর ক্রিকেট ফেরানোর জন্য বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেগুলো মেনেই আইপিএল শুরুর কথা জানালেন ধাওয়ান।

‘আমাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিজেদের করতে হবে। প্রত্যেককে সতর্ক থাকতে হবে। যদি সব নিয়ম মেনে আমরা আইপিএল শুরু করি দর্শক বিনোদন পাবে। শুধু ভারতেই নয়, সারা বিশ্ব। কারণ আইপিএল এখন সারা বিশ্বের মানুষ দেখে। যদি টুর্নামেন্ট ক্লোজ ডোরে হয় আমরা নিশ্চিত সমর্থকদের মিস করবো। তাদের সমর্থন আমাদেরকে মাঠে নাড়িয়ে তোলে। তবুও মাঠে খেলা ফেরানো দরকার। আমরা দুই-তিন মাস ধরে একেবারে গৃহবন্দী হয়ে আছি।’ – বলেছেন ভারতের ক্রিকেটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com