1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে এক সেলুন থেকেই করোনায় আক্রান্ত ১৪০ জন

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশৌরি রাজ্যে একটি সেলুন থেকে করোনা আক্রান্ত হয়েছেন ১৪০ জন। আর সেটার মূলে ছিলেন দু’জন নরসুন্দর। যারা চলতি মাসে মাত্র ৮দিন কাজ করেছিলেন ওই সেলুনে। সে সময় করোনার কোনো লক্ষণ তাদের মধ্যে ছিল না। এমনটাই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা। খবর সিএনএনের।

শনিবার (২৩ মে) ওই সেলুনের একজন নরসুন্দর করোনা পজিটিভ হন এবং তার মাধ্যমে ৫৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একই সেলুনের আরো একজন নরসুন্দর করোনা আক্রান্ত হন। তিনি আক্রান্ত করেন ৮৪ জনকে। তার মধ্যে তাদের সহকর্মীও রয়েছে ৭ জন। চলতি মাসে তারা মাত্র ৮ দিন কাজ করেছিল গ্রেট ক্লিপস নামক ওই হেয়ারস্টাইল সেলুনে।

এভাবেই যুক্তরাষ্ট্রে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে করোনাভাইরাসের। অবশ্য মে মাসের দ্বিতীয় সপ্তাহে যারা হেয়ারড্রেসার ও সেলুনে কাজ করে এবং যারা সেখানে সেবা নিতে যান সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তারপরও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ।

করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৭৭ হাজার ৬৬৯ জন। মারা গেছে ৯৯ হাজার ৪৭ জন। সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৫১ হাজার ১৭৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com