1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া ট্রেন চলাচল শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর : রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে। এতে করে যাত্রীরা সহজেই ঢাকা যেতে পারবে এবং ঢাকা থেকে গাজীপুরে ফিরতে পারবে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জয়দেবপুর রেলস্টেশনে পতাকা নাড়িয়ে জয়দেবপুর-ঢাকা রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন।

এসময় উপদেষ্টা বলেন, যাত্রীদের রেলে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করতে আগামী ২৬শে মার্চ থেকে ঢাকা-নরসিংদী রোডসহ কয়েকটি স্থানে কমিউটার ট্রেন বাড়ানো হবে। রেল সচিব, গাজীপুরের জেলা প্রশাসকসহ রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।

ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে ভেদে বিরতি দেবে এসব ট্রেন। এ ছাড়া সপ্তাহে তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com