1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

১৭ বছর পর শ্রীবরদীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে কর্মী সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে শ্রীবরদী উত্তর বাজার আমিনুল মার্কেটে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির হযরত মাওলানা হাফিজুর রহমান।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী পৌরসভার আমির শরীফ মোহাম্মদ বিনা মুসা নওরোজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তথ্য বহুল বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি শেরপুর ৩ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল।

শ্রীবরদী পৌরসভার আমির মাওলানা তাহেরুল ইসলামের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, কার্যপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুর রহমান, শ্রীবরদী উপজেলা শাখার আমির আজাহারুল ইসলাম মিষ্টার, সেক্রেটারী মাওলানা রেজাউল করিম প্রমুখ।

কর্মী সমাবেশে শ্রীবরদী পৌরসভার মাওলানা তাহেরুল ইসলামকে সভাপতি ও মুফতী মোশারফ হোসেনকে সেক্রেটারি করে ১০ সদস্য বিশিষ্ট পৌর কমিটিসহ ৯টি ওয়ার্ডে আংশিক কমিটি প্রকাশ করা হয়। সমাবেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ প্রায় হাজার খানেক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com