1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

শরণখোলায় মাসব্যাপী মুক্তিযোদ্ধা মেলা শুভ উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে মাসব্যাপী মুক্তিযোদ্ধা মেলা শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় এ মেলার উদ্ভোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল।

১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলায় কিভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের পরাজিত করে তার স্মৃতিচারণ করার জন্য মুক্তিযোদ্ধারা এ মেলার আয়োজন করে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এম আফজাল হুসাইনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন পঞ্চায়েত।

এ সময় আরও উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক তালুকদার, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুখ আহম্মেদ বিএসসি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তালুকদার মোঃ মধু, বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি দুলাল ফরাজি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জোমাদ্দার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন হাওলাদার, সাউথখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন হাওলাদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন প্রমুখ।

অনুষ্ঠানের শরণখোলা উপজেলা উদিচী শিল্পি গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com