1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বিজয় দিবসকে কেন্দ্র করে চাঁদা আদায়, শরণখোলায় ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় মহান ১৬ ডিসেম্বর উদযাপনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনৈতিকভাবে চাঁদা আদায়ের অভিযোগে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের বিরুদ্ধে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিক সেন্টারের মালিকরা জানায়, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজি সেন্টারের মালিকদের এবং বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের নামে চিঠি ইস্যু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল তাদেরকে জানান, ডায়াগনস্টিক সেন্টার প্রতি ৫০ হাজার এবং প্যাথলজিস্ট এর মালিকদের ৩০ হাজার করে বিজয় দিবস উপলক্ষে টাকা দিতে হবে। পরে বিষয়টি নিয়ে ক্লিনিক মালিক সমিতির সভাপতি সুন্দরবন ক্লিনিকের মালিক মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ ক্লিনিকের মালিক জাহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ-ছয় জন ব্যবসায়ী ইউএনওর সাথে দেখা করেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে ক্লিনিক প্রতি ৩০হাজার এবং প্যাথলজির মালিকদের ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। পরে তারা ইউএনওর উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা ইকবালের কাছে ২ লক্ষ ৫৫ হাজার টাকা জমা দেন।

এছাড়া উপজেলার বিভিন্ন জায়গায় বালি উত্তোলনকারী ড্রেজার মালিকরা জানান, তারাও অনেক টাকা বাধ্য হয়ে চাঁদা দিয়েছে।

রায়েন্দা বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিগত দিনে বাজার ব্যবসায়ী সমিতির মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অনুদান দিলেও এ বছর ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটিয়েছে ইউএনও ও তার অফিস সহকারী ইকবাল হোসেন।

রায়েন্দা বাজার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ফাইজুল হক বলেন, ফার্মেসী প্রতি এক হাজার টাকা করে ইউএনও’র অফিস সহকারী ইকবাল নির্ধারণ করে দিলেও তারা কিছু টাকা নিয়ে তার কাছে গেলে ওই অফিস সহকারী বলেন, স্যার যেভাবে বলেছে সেই ভাবে টাকা না দিলে নেওয়া যাবে না।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা ইকবাল বলেন, কারো কাছ থেকে জোর করে টাকা আদায় করা হয় নাই। যে যেভাবে খুশি হয়ে দিয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষে তা শুধু নেওয়া হয়েছে।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান করার জন্য কারো কাছ থেকে জোর করে বা ধার্য করে কোন চাঁদা আদায় করা হয়নি। যে যা খুশি মনে দিয়েছে, সেটাই তার উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন গ্রহণ করেছে।

এ ব্যাপারে বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান বলেন, তিনি বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছেন। খতিয়ে দেখে সত্যতা প্রমাণিত হলে বিধিগত ব্যবস্থা নিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com