1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

শ্রীবরদীতে জমকালো আয়োজনে ‘শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : ‘সুস্থ বিনোদন, সুস্থ জীবন’ এ শ্লোগানে শেরপুরের শ্রীবরদীতে জমকালো আয়োজনে শুরু হয়েছে ব্যারিস্টার কাপ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২৷ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে শ্রীবরদী গ্রীণ সিটি ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীবরদী এপিপিআই মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সাবেক এমপি সাবেক শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, গত ১৭বছর যাবত শ্রীবরদীতে তেমন খেলাধুলা হয়নি। কারণ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জনগণের কথা না ভেবে তারা তাদের পকেট ভরেছে। এতে শ্রীবরদীতে ভালো কোন খেলার মাঠ নেই। আল্লাহর রহমতে বিএনপি যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ শ্রীবরদী ও ঝিনাইগাতীতে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন অবশ্যই করবো। সেটি আমার ব্যক্তিগত কিংবা দলের পক্ষ থেকে। খেলাধুলা করতে যুব সমাজ বাজে কাজে সময় পাবে না, তাই খেলাধুলার বিকল্প নেই।

এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, আয়োজক কমিটির শাহাদত হোসেন জিকোসহ অনেকেই উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শ্রীবরদী এপিপিআই লিজেন্ড একাদশকে ১০ উইকেটে হারিয়ে জয়ী হয় টিএনটি বয়েজ একাদশ।

আয়োজকরা জানান, ১৯ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ৬দিনব্যাপি চলবে। এতে ১০টি দলের অংশগ্রহণে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ ওভারের খেলায় প্রতিদলে ৮জন করে খেলোয়াড় অংশগ্রহণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com