1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

সাংবাদিক দেখে ফেনসিডিলের ব্যাগ ফেলে পালালো মাদক কারবারী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : পেশাগত কাজে যাচ্ছিলেন দুই সংবাদকর্মী। একই পথে মোটরসাইকেল হাঁকিয়ে ব্যাগভর্তি ফেনসিডিল নিয়ে চলছিলেন মাদক পাচারকারী। সাংবাদিক দেখে গতি বাড়িয়ে ফেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই কারবারী। ব্যাগভর্তি ফেনসিডিলও ততক্ষণে ব্যাগ ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে। উপায়ান্তর না পেয়ে ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল আর ৫০ বোতল ফেনসিনডিল রেখেই দৌড়ে পালায় ওই কারবারী। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দৈনিক সংগ্রাম পত্রিকার নালিতাবাড়ী প্রতিনিধি আল হেলাল ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি সারোয়ার হোসেন বিকেলে মোটরসাইকেলযোগে পেশাগত কাজে শহরের বাইরে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিনগর বাইপাস এলাকায় তাদের দেখে মাদক পাচারকারী ব্যক্তি বেপরোয়া গতিতে তার মোটরসাইকেল চালানো শুরু করেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির পেছনে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়লে ব্যাগে রাখা ৫০ বোতল ফেনসিডিল রাস্তা ছড়িয়ে পড়ে। ফলে দ্রুত ওই মাদক কারবারী মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেল ও ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে আসে।

থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com