1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নালিতাবাড়ীতে সাংবাদিক পরিচয়ধারী দুই প্রতারক আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : কখনো সাংবাদিক, কখনো সিআইডি’র সদস্য এভাবে একেক সময় একেক পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায় করার অভিযোগে আনারুল ইসলাম ও ওয়াদুদ আলম নামে দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর বন্ধুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, উপজেলার কলসপাড় ইউনিয়নের গুগড়াকান্দি গ্রামের আমির আলীর ছেলে আনারুল ইসলাম (২৭) ও রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের সেলিমের ছেলে ওয়াদুদ আলম (২৩) গত ১৬ ডিসেম্বর রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলীর বাড়িতে যায়। এসময় তারা নিজেদের সিআইডি’র সদস্য বলে দাবী করে ও আব্দুল আলীকে মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে ৫ হাজার টাকা দাবী করে। একপর্যায়ে আব্দুল আলী গ্রেফতার এড়াতে এক হাজার ৯শ টাকা জোগাড় করে বিদায় করেন তাদের। এরপর রাত থেকেই আনারুল মোবাইল ফোনে আ’লীগ নেতা আব্দুল আলীকে শেরপুরের ছাত্র হত্যা মামলাসহ নানা মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে মামলা থেকে বাঁচতে ৫ লাখ টাকা দাবী করে। দেন-দরবার করে দেড় লাখ টাকায় চুক্তি হয়। এরই মধ্যে বিকাশে আরও ৮ হাজার টাকা পাঠান আব্দুল আলী। চুক্তিমতো বাকী টাকা নিতে বুধবার বেলা এগারোটার দিকে (১৯ ডিসেম্বর) ওই দুই প্রতারক আবারও আব্দুল আলীর বাড়ি আসে।

এদিকে আগে থেকেই আব্দুল আলী বিষয়টি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে জানিয়ে রাখায় বিএনপি নেতৃবৃন্দ ওঁৎ পেতে ছিলেন। প্রতারক দুইজন বাড়ি আসার পরপরই বিএনপি নেতৃবৃন্দ তাদের আটকে ইউনিয়ন পরিষদে খবর পাঠান। পরে ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের নির্দেশে গ্রাম পুলিশ তাদের আটক করে ইউপি ভবনে আটকে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ গেলে কেউ বাদী হতে আগ্রহী না হওয়ায় মুচলেকা নিয়ে প্রতারকদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ জানান, এর আগেও ওই দুই প্রতারক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে টিসিবি’র পণ্য বিতরণকালে পরিষদে আসে এবং টিসিবি’র ডিলারকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ডিলারকে চাপ দিয়ে চাঁদা নিয়ে চলে যায়। ওই দুই প্রতারকের বিরুদ্ধে ভয় দেখিয়ে এমন চাঁদাবাজীর অভিযোগ আনেন আরও অনেকে।

রাজনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম জানান, এ সময়ে ছাত্র হত্যা মামলাসহ নানা মামলার ভয় দেখিয়ে হয়রানী করবে, আমরা করতে দেব না। এতে আমাদের দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হবে। তাই তাদের আটক করেছি।

তবে অভিযুক্ত যুবকরা নিজেদের নির্দোষ দাবী করে চাঁদা আদায়ের কথা অস্বীকার করে জানায়, জোর করে তাদের তাদের কিছু টাকা দেওয়া হয়েছে। এসময় আনারুল নিজেকে ‘দৈনিক ক্রাইম তালাশ’ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইলে তারা উভয়েই অষ্টম শ্রেণি পাশ বলে দাবী করে।

ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানিয়েছেন, এই দুই প্রতারক কখনো সাংবাদিক কখনো সিআইডি পরিচয় দিয়ে কিছুদিনের মধ্যেই এলাকায় বেশ কয়েকটি অপরাধ ঘটায়। তবে কেউ বাদী না হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com