1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নালিতাবাড়ীতে সাংস্কৃতিক সংগঠন ঠিকানার আত্মপ্রকাশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানার আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার রাতে পৌর শরের শহিদ মিনার প্রাঙ্গণে ঠিকানা’র আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত হয় বিজয় কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা।

মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানার কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান দেশ টিভির জেলা প্রতিনিধি মো: মুজাহিদুল ইসলাম উজ্জ্বল। এতে ভাইস চেয়ারম্যান হিসেবে মো: জাহিদ হাসান, রাকিবুল ইসলাম, সদস্য সচিব ইয়াসির আরাফাত জিহান, যুগ্ম সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ ইমন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রসুল, দফতর সম্পাদক মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: মিনার হোসাইন, প্রচার সম্পাদক নুর হোসাইন, দুর্যোগ ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান দায়িত্ব পান। কার্যকরী এই কমিটির উপদেষ্টা সদস্য হিসেবে আবু সিনা জুবায়ের ও কমিটি এবং অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে দায়িত্ব পালন করেন মু. গোলাম কিবরিয়া ভিপি।

উল্লেখ্য নালিতাবাড়ীতে এই প্রথম ঠিকানার উদ্যোগে বিজয় কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের সুর সম্রাট শিল্পী মশিউর রহমানসহ নামকরা শিল্পী গোষ্ঠী অধিবেশনে পারফরম্যান্স করেন।

অনুষ্ঠানে জেলা উপজেলার বিশিষ্ট রাজনৈতিক, শিক্ষকবৃন্দ, সামাজিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com