1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

নাটোর : নাটোরের লালপুরে অনুমোদন বিহীন তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এই ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করা হয়। শনিবার বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

অভিযানে এজিআর ভাটাকে ৩ লাখ, এজিএম ও এজিএস ভাটাকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, লাইসেন্স না থাকা ও ইট পোড়ানোয় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় এজিআর ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা এবং লাইসেন্স না থাকায় এজিএম ও এজিএস ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ইউএনও আরো বলেন, এসব ইটভাটার বিরুদ্ধে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগও রয়েছে। উপজেলা ব্যাপী গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com