1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

দৌলতদিয়ায় ৭ ব্যারেল জ্বালানি তেলসহ দুজন গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ৭ ব্যারেল ডিজেলসহ (জ্বালানি) চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন।

গ্রেফতাররা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের মৃত ছলিম শেখের ছেলে মো. কামাল শেখ (৩৫) ও নাছির সরদারের পাড়া গ্রামের মো. আব্দুস সাত্তার ব্যাপারীর ছেলে মো. হাবিল ব্যাপারী (৩২)।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার, ৭ ব্যারেল ডিজেলসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এসময় তারা তেল কেনার কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। উদ্ধার হওয়া ৭ ব্যারেলের প্রতিটিতে ২০০ লিটার করে মোট ১ হাজার ৪০০ লিটার ডিজেল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব তেল ড্রেজার কিংবা বাল্কহেড বা অন্য কোনো নৌযানের হয়ে থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com