1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঝিকরগাছায় শিক্ষকের নির্যাতনে মানসিক ভারসাম্য হারাল শিক্ষার্থী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

যশোর : যশোরের ঝিকরগাছায় শিক্ষকের নির্যাতনে শিশু শিক্ষার্থী মানসিক ভারসাম্য হারিয়েছে।

ফাতেমা (১১) নামে ওই শিশুটি যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের পুলুম গ্রামের শাহিনুর রহমানের মেয়ে। তবে, অভিযুক্ত শিক্ষকরা বলেছেন, মেয়েটির ঘাড়ে জ্বিন লেগেছে।

ফাতেমার পিতা শাহিনুর রহমান ও মাতা ডলি খাতুন জানান, ফাতেমা খাতুন পুলুম বাজারের সিরাজ মার্কেটের তৃতীয় তলায় মা ফাতিমা মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ে। এক মাস আগে ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হুমায়রা খাতুন তাকে মারপিট করেন। এক পর্যায়ে মাথা ধরে দেয়ালে প্রচণ্ড আঘাত করে। এতে সে জ্ঞান হারায়। প্রায় এক ঘণ্টা মাথায় পানি দেয়ার পর তার জ্ঞান ফেরে। এরপর তাকে বাড়িতে আনা হয়। তখন থেকে সে ভুল বকতে থাকে।

মাদ্রাসার শিক্ষক আলমগীর হুসাইন বিষয়টি জানতে পেরে তাকে জ্বিন লেগেছে বলে বিভিন্ন দোয়া কালাম পড়ে ফু দিয়ে দেন। তাতেও কাজ না হলে তিনি চৌগাছা এবং ঝিকরগাছার কয়েকজন ফকিরের কাছে পাঠান। দিন দিন অবস্থা খারাপ হতে থাকলে মাদ্রাসা থেকে তাকে ছাড়পত্র দিয়ে দেন।

বিভিন্ন জায়গায় কবিরাজ, ফকির দেখানোর পর ফের তাকে ওই মাদ্রাসায় পাঠানো হয়। মেয়েটির অবস্থা আরো খারাপ হওয়ায় রোববার (২৯ ডিসেম্বর) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাতেমার মা ডলি বেগম জানান, ঘুমের ট্যাবলেট খাওয়ানো হলেও দিনে-রাতে কখনো ঘুমোচ্ছে না। এক জায়গায় থাকছে না। হাসপাতালে সর্বত্রই ছুটে বেড়াচ্ছে।

যশোর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক আমিনুর রহমান (মানসিক রোগ বিশেষজ্ঞ) সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, শিশুটির বর্তমানে মানসিক সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে তার কী অবস্থা।

মাদ্রাসার শিক্ষক আলমগীর হুসাইন জানান, আগে থেকে ফাতিমার এরকম অবস্থা রয়েছে। তাকে মাথায় কোনো প্রকার আঘাত করা হয়েছে বলে তার জানা নেই।

তিনি আরো জানান, বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশন নিয়ে কওমি মাদ্রাসা হিসেবে গত বছর থেকে এ মাদ্রাসা চালু করা হয়েছে।

শিক্ষক হুমায়রা খাতুনের সাথে যোগাযোগের চেষ্টা করলে অপর শিক্ষক আলমগীর হোসেন শিক্ষক হুমায়রা খাতুনের উদ্ধৃতি দিয়ে জানান, ফাতেমার ঘাড়ে জ্বিন আছে। তাই ওরকম করছে। তাকে কোনো আঘাত করা হয়নি।

ফাতেমার পিতা শাহিনুর রহমান ও মাতা ডলি খাতুন জানান, মেয়েটির অবস্থা একটু ভালো হলে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হবে।

ঝিকরগাছা উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) সাধন কুমার বিশ্বাস জানান, বিষয়টি জানা নেই। যদি কেউ অভিযোগ করে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com