1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মসজিদে জুমা’র নামাজের অনুমতি দিয়েছে সৌদি সরকার

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আগামী শুক্রবার থেকে মসজিদে গিয়ে জুমা’র নামাজ আদায় করতে পারবে সৌদিবাসী। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (২৬ মে) এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি ৩১ মে থেকে সরকারি কর্মচারিরা কাজে যোগ দিতে শুরু করবেন। খবর আল জাজিরার।

জুমা’র নামাজের ২০ মিনিট আগে মসজিদগুলো খুলে দেওয়া হবে। আর নামাজ আদায়ের ২০ মিনিট পর আবার বন্ধ করে দেওয়া হবে। মসজিদে জুমা’র নামাজের অনুমতি দেওয়ার পাশাপাশি লকডাউনও আস্তে আস্তে শিথিল করবে সৌদি। তবে পবিত্র মক্কা নগরীর কারফিউ বহাল থাকবে। ২১ জুনের পর মক্কার কারফিউ তুলে নেওয়ার পরিকল্পনা করছে সৌদি সরকার।

এদিকে দুই মাস পর ৩১ মে থেকে আস্তে আস্তে কাজে যোগ দিতে শুরু করবে সৌদি আরবের সরকারি কর্মচারিরা। ১৪ জুনের পর সব সরকারি অফিস-আদালত খুলে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন দেশটির জনসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আল রাজি।

১৬ মার্চ স্বাস্থ্য বিভাগ ছাড়া সব সরকারি অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছিল সৌদি আরব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com