1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার

  • আপডেট টাইম :: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মিলন হাওলাদার (৩০) নামে কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে বাউফল-বগা সড়কের আফসেরী গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশার কারণে যাত্রীবোঝাই বগাগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বেুলেন্সের সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে পড়ে যায় ও গুরুতর আহত হন চারজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মিলন মারা গেছেন। আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ঘটনায় একটি অপমৃত মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অ্যাম্বুলেন্স ও অটোরিকশা চালক পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে। অটোরিকশা ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com