1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

নালিতাবাড়ীতে নকল স্বর্ণের বারসহ প্রতারক গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে একটি নকল স্বর্ণের বারসহ বটু মিয়া (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের তারাগঞ্জ মধ্যবাজার কামারপট্টি রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বটু মিয়া শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, নকল স্বর্ণের বার বিক্রি প্রতারক চক্রের সদস্য বটু মিয়া বুধবার দুপুরে নালিতাবাড়ী শহরের জনৈক মহিলার কাছে খাঁটি স্বর্ণের কথা বলে একটি নকল স্বর্ণের বার বিক্রি করেন। পরে ওই মহিলা স্বর্ণের বারটি আসল কিনা তা যাচাই করার জন্য শহরের মতি জুয়েলার্সের দোকানে যান। মতি জুয়েলার্সের মালিক ওই বারটি পরীক্ষা করে নকল বলে জানালে উপস্থিত জনতা বটু মিয়াকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, বটু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com