1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

বান্দরবানে চোর চক্রের সদস্য গ্রেফতার, স্বর্ণালঙ্কার উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বান্দরবান: বান্দরবানে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি থেকে স্বর্ণ লঙ্কা ও টাকা চুরির ঘটনায় চোর চক্রের সদস্য মংহলাসিং মারমা (২০) ওরফে প্রকাশ মনাইয়্যা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা দুইটায় পুলিশ সুপার কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার। গ্রেফতারকৃত যুবক- বান্দরবান পৌরসভা মধ্যম পাড়া এলাকায় মংবোয়াই মারমা ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উজানী পাড়া এলাকায় ভুক্তভোগী মেথুইচিং মারমা বাড়ি  থেকে সাত ভরি স্বর্ণলঙ্কাসহ নগদ সাড়ে ৬৩ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় যুবকটি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যুবকটিকে সনাক্ত করে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ফুটেজ সনাক্ত করে অভিযান চালিয়ে আজ সোমবার সকালে মারমা বাজার এলাকা থেকে চোর চক্রের অভিযুক্ত যুবকটিকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী চুরি ঘটনা কথা স্বীকার করে যুবকটি। জিজ্ঞাসাবাদ শেষে তার কাছ থেকে নগদ অর্থ সাড়ে ৬৩ হাজার টাকা, একটি স্মার্ট মোবাইল ও ৭ ভরি সাত আনা স্বর্ণ লঙ্কা উদ্ধার করা হয়। যার অর্থ পরিমান সাড়ে ৯ লক্ষ টাকা।

পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বলেন, অভিযান চালিয়ে বাসা বাড়িতে ছুরি ঘটনায় চোর চক্রের যুবকটিকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া এর আগে শহরে মোটর সাইকেল চুরির ঘটনার সাথে জড়িত চোর চক্রের একজন সদস্যকে আটক করেছি। আসামীকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদে জন্য রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেজ, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে  ২৭ নভেম্বর বুধবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুর্গম ধোপাছড়ি এলাকা থেকে মোটর সাইকেল চোর চিংসামং প্রু কে আটক করে পুলিশ। ওই সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ও ৭টি মোবাইল সিম জব্দ করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com