1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

লামায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ১৭ বসতঘর, গ্রেফতার ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বান্দরবান : বান্দরবানের লামার উপজেলার সরই তংগোঝিরি এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে পূর্ব-বেতছড়া পাড়ার ১৭টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। পাড়ায় গির্জা না থাকায় পাড়াবাসী বড়দিন উদযাপনের জন্য তংগোঝিরি নামের আরেকটি পাড়ার গির্জায় গিয়েছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা পাড়া পুড়িয়ে দিয়েছে বলে পাড়াবাসীর অভিযোগ। এ ঘটনায় আজ ভোরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসকে শাহ্ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার।

এসময় পরিদর্শন শেষে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, আজ ভোরে এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার এজাহার ভুক্ত চারজন আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- সরই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ছবি ছন্দ্র ত্রিপুরা পাড়ার বাসিন্দা জগমন ত্রিপুরার ছেলে স্টিফেন ত্রিপুরা ও যোয়াকিম ত্রিপুরা, একই ওয়ার্ডের টংগঝিড়ি পাড়া বাসিন্দা গোবিন্দ্র ত্রিপুরার ছেলে মসৈনিয়া ত্রিপুরা এবং ওমর আলীর ছেলে মো. ইব্রাহিম।

স্থানীয়রা জানায়, নতুন টংগঝিড়ি পাড়া পূর্ব-বেতছড়া পাড়া নামে পরিচিত। পাড়াবাসীদের বেদখল হওয়া জায়গা থেকে অবৈধ দখলদার লোকজন চলে যাওয়ার পর ১৯টি ত্রিপুরা পরিবার সেখানে বসবাস করে। তারা সবাই পুরনো টংগঝিরি পাড়ার বাসিন্দা। ১৯ পরিবার পূর্ব-বেতছড়া পাড়ায় বসতি করে পাড়াটি নাম দিয়েছে পূর্ব-বেতছড়া পাড়া। পূর্ব-বেতছড়া পাড়ায় কোনো গীর্জা না থাকায় বড়দিন উদযাপন উপলক্ষে পাড়ার বাসিন্দারা ঘরবাড়ি খালি রেখে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সবাই পুরনো টংগঝিরি পাড়ায় চলে যায়। রাতে পাড়ায় মানুষ শূন্য থাকায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। দুটি ঘর আগুন লাগাতে পারা রেহাই পেল। ওই দুইটি ঘর ছাড়া বাকি ১৭টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত গুঙ্গামনি ত্রিপুরা বলেন, পূর্ব বেতছড়া পাড়ায় ১৯টি পরিবার বসবাস করে কিন্তু পাড়ায় খ্রীষ্টানদের কোন প্রার্থণা ঘর গীর্জা নাই সেজন্য বড়দিন উপলক্ষে পুরাতন তংগঝিড়ি পাড়া গীর্জায় রাতে প্রার্থণা করতে গেলে দুর্বৃত্তরা রাত সাড়ে ১২টার দিকে পাড়ায় আগুন লাগিয়ে দেয়। এতে ১৭টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস বলেন, টংগঝিড়ি এলাকায় পূর্ব-বেতছড়ি পাড়াতে ২৪ডিসেম্বর গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ১৭টি ঘর পুড়ে যায়।

বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনায় ভুক্তভোগীর মামলার এজাহার ভুক্ত সাতজন আসামিদের অভিযান চালিয়ে চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরণের ঘটনা ঘটে থাকলে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বলেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, পাড়ায় ১৯টি পরিবারের মধ্যে ১৭টি ঘর আগুনে পুড়ে গেছে। এ ঘটনা তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গতকাল লামা উপজেলা নির্বাহী অফিসার কম্বল কাপড়-চোপর, চাল, কিছু শুকনো খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি ক্ষতিগ্রস্থদেরকে পূর্ণবাসন করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com