1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

শরণখোলায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় ত্যাগী নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির নির্দেশক্রমে চারটি ইউনিয়নের কমিটির সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক উপজেলা আহবায় কমিটির সদস্যদের সমন্বয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পাঁচ রাস্তার মোড়ে হারুন কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সংসদীয় আসন বাগেরহাট -৪ মনিটরিং টিম কমিটির আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন বাগেরহাট-৪ এর মনিটরিং টিম কমিটির সদস্য সরদার ওহিদুল ইসলাম পল্টু, শেখ আব্দুল হালিম খোকন, বেগম রুনা গাজী ও হাফিজুর রহমান হাফিজ।

এ সময় আরো বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান মোল্লা ইসাক আলী, যুগ্ন আহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী, সদস্য তালুকদার মধু।

অনুষ্ঠানে বক্তারা গত সতেরো বছর স্বৈর শাসকদের মদন পুষ্ট হয়ে যে সকল বিএনপি’র নেতাকর্মী ফ্যাসিজ আওয়ামী লীগের সাথে আঁতাত করে স্বার্থসিদ্ধি করেছে তাদেরকে দলের কমিটিতে অন্তর্ভুক্তি না করার ঘোষণা দেন।

এছাড়া দলের দুঃসময়ে যারা হামলা মামলা ও জেল খেটেছেন সেই সকল ত্যাগী নেতাকর্মীদের খুঁজে বের করে কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি খাদেম নিয়ামুল নাসির আলাপ সকলকে ধৈর্য ধারণ করে দলের জন্য কাজ করার আহ্বান জানান এবং চারটি ইউনিয়নে চারটি কমিটি গঠন করেন। যার মাধ্যমে ৩৬টি ওয়ার্ড বিএনপি’র পরীক্ষিত নেতাকর্মীদের বাছাই করে তালিকা করে আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে উপজেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব এর কাছে হস্তান্তর করার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com