1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

কমলাপুর রেলস্টেশনে পর্দায় ভেসে উঠল পর্নো ভিডিও, উপায় না পেয়ে ছোড়া হলো পাথর

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে গত ২৮ অক্টোবর ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা উঠেছিল। এরপর সেই মনিটর বন্ধ রাখা হয়। তবে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই একই স্টেশনে অনুসন্ধান কাউন্টারের ওপরের পর্দায় হঠাৎ পর্নো ভিডিও চালু হয়ে যায়। এতে স্টেশনে থাকা ব্যক্তিদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়।

কমলাপুর স্টেশন সূত্র বলছে, রাত আড়াইটার দিকে হঠাৎ অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে পর্নো ভিডিও চালু হয়ে সেখানে থাকা যাত্রী ও অন্যরা বিব্রত হয়ে পড়েন। সেখানে উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে এক ব্যক্তি পাথর ছুড়ে মনিটর ভেঙে ফেলেন!

কমলাপুর রেলস্টেশনে বিব্রতকর এই ঘটনার পর দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে তারা।

তিনি আরও বলেন, ‘এর আগে একবার স্ক্রিনে “আওয়ামী লীগ জিন্দাবাদ” ভেসে উঠেছিল, এর পর থেকে ওই ডিসপ্লে বোর্ড সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। এবার যে স্ক্রিনে এই বিব্রতকর ভিডিও দেখানো হয়েছে, সেটি সহজ ভিনসেন্ট কোম্পানির তৈরি। আমরা ইতিমধ্যে তাদের চিঠি দিয়েছি, যাতে ডিসপ্লেতে কোনো অননুমোদিত কিছু না আসে। তবে এত সুরক্ষার পরও এমন কিছু কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com