1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নালিতাবাড়ীতে অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার আয়োজনে অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সেন্টার-ফর-ল এন্ড পলিসি’র সহায়তায় পৌর হলরুমে এই আয়োজন করা হয়।

পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা এনজিও ঐক্য পরিষদের সভাপতি এমএ রায়হান। এছাড়াও দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিক আমানুল্লাহ আসিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, পৌরসভার স্টাফ আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা অসংক্রামক রোগ প্রতিরোধে কায়িকশ্রম ও শরীরচর্চা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। অসংক্রামক রোগ সমূহ প্রতিরোধ শরীর চর্চার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যায়ামাগার, রাস্তার পাশে ফুটপাত নির্মাণের বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। উপস্থিত সকলের মাঝে সংশ্লিষ্ট বিষয়ে গাইডলাইন বিতরণ করা হয়। এসময় সভায় অংশগ্রহণ কারীগণ অনতিবিলম্বে একটি ভলিবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করেন

এসময় সাংবাদিক সারোয়ার হোসেন, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন সদস্য রাকিব হাসান রনি ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com