1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

অবৈধ বালু উত্তোলন: নালিতাবাড়ীতে খনন যন্ত্র ও পরিবহন জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভোগাই নদীর কালাকুমায় নাকুগাঁও ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মিনি ড্রেজারের ২৫টির মতো শ্যালু মেশিন, ২টি ডাম্প ট্রাক, একটি ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়। এছাড়াও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৫টির মতো স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, কালাকুমার এ স্থানে জেলা প্রশাসন ইজারা দিলেও ইজারাদার শর্ত না মেনে নদীর তীর ভাঙছিল। শর্ত ভঙ্গ করার কারণে এখান থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরও অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এমতাবস্থায় মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে বিজিবি ও ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সোমবার ভোগাই নদীর রাজাখালপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১২টি মিনি ড্রেজার ও ২০টি স্থাপনা ধ্বংসের পাশাপাশি এক জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একইভাবে গত শুক্রবার একই নদীর কালাকুমা, তন্তর, ফুলপুর, নয়াবিলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২১টি মিনি ড্রেজার ও ৩২টি স্থাপনা ধ্বংস এবং একজনকে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমণ আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com