1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়

সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিদেশে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, তাই পরীক্ষার জন্য কিছু আলামত পাঠানো হচ্ছে বিদেশে— এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এই আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের করা ৮ সদস্য তদন্তের কমিটির প্রধান নাসিমুল গনি। এ সময় তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন সন্ধ্যা ৬টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হবে।

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে ২৫ ডিসেম্বর দিবাগত রাতে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

গতকাল সোমবার এই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। তবে তা একদিন পিছিয়ে আজ জমা দেওয়ার কথা জানানো হয়।

গত বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও ৫ ঘণ্টা সময় লাগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com