1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

‘আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ‘আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না।’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এ সময় উমামা ফাতেমা বলেন, ‘জুলাই-আগস্টে যারা শহীদ এবং আহত আছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। এ মানুষগুলোর যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এ পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে।’

এই মুখপাত্র আরো বলেন, ‘জুলাই মরে যায় নাই। আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনো রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে ’৯০-এর মতো, ’৭১-এর মতো ’২৪-কে ব্যর্থ হতে দেব না।’

তিনি আরো বলেন, ৫ আগস্ট যখন শেখ হাসিনা পালায় আজকে তার পাঁচ মাস পরে কেন আমাদের শহীদ মিনারে এক হতে হলো? গত পাঁচ মাসে সরকারের কী প্রকলেমেশন ঘোষণা করার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে তারা জুলাইয়ের একটি ঘোষণাপত্র ঘোষণা করার সময় করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগ গ্রহণ করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com