1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ঝিনাইগাতিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে মজনু মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জুলগাঁও নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। মজনু মিয়া ওই গ্রামের জিয়ারুল হকের দ্বিতীয় ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মজনু মিয়া পেশায় মৎস্যজীবী। ৪ ভাই-বোনের মধ্যে মজনু একাই বাড়িতে থাকতেন। বাবা, মা এবং বড় ভাই আশুলিয়ায় কাজ করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজের ঘরে ঘুমায় মজনু।

এদিকে শনিবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কথা থাকায় শুক্রবার সকালে ঢাকা হতে সবাই বাড়ি আসেন। এসময় ডাকাডাকি করে মজনুর সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলে ধরনায় মজনুর ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়েছে। মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com