বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকে সাইন বোর্ডের পর্দায় (ডিসপ্লে বোর্ডে) এই লেখা ভেসে উঠতে দেখে স্থানীয়রা। এর পরই তোলপাড় শুরু হয়।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকে সাইন বোর্ডের পর্দায় (ডিসপ্লে বোর্ডে) এই লেখা ভেসে উঠতে দেখে স্থানীয়রা। এর পরই তোলপাড় শুরু হয়।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘২০১৬ সালে বিদ্যালয়ের মূল ফটকে সাইন বোর্ডটি লাগানো হয়। সেখানে স্ক্রিনে সবুজ রঙের শিক্ষামূলক বাণী লেখা উঠত। কখনো কোনো সমস্যা হয়নি। বুধবার সন্ধ্যার পর হঠাৎ করে এই উসকানিমূলক লেখা ভেসে ওঠে।’
উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন জানান, এটি ইন্টারনেটের অ্যাপসের মাধ্যমে পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে, কেউ অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে লেখাটি বসিয়ে দিয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।